1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাসাতে হই হই করে নববর্ষ উদযাপন করি: মিম

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

আপন মহিমায় ফিরেছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে দেশ জুড়ে নানা আয়োজনে মেতে উঠেছে সবাই। বিশেষ এই দিনে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বৈশাখ উদযাপনে মেতে উঠার পাশাপাশি নানা আয়োজনে বরণ করে নিচ্ছেন বাংলা নতুন বছরকে।

শৈশবে বিদ্যা সিনহা মিমের পহেলা বৈশাখ মানেই ছিল বৈশাখী মেলা। মফস্বলে বড় হওয়া মিম মেলায় যেত, নাগরদোলায় চড়তো। তখন সময়টা তার কাছে ছিল অন্যরকম আনন্দের।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলা থেকেই দিনটা উদযাপন করি।

ছোটবেলার নববর্ষ উদযাপন নিয়ে নানান স্মৃতি আছে আমার। এই দিনটায় ঈদের মতো করেই আমরা নতুন জামা কিনতাম। যেখানে থাকতাম, ভোলায় এবং কুমিল্লায়, দুটো জায়গাতেই মেলা হতো। মেলায় যেতাম।
নববর্ষ বলতে এমনই সুন্দর সব স্মৃতি মনে ভেসে উঠছে।’

নববর্ষ উপলক্ষে এখন তেমন একটা কেনাকাটা করেন না মিম। তবে নববর্ষের আগে ঈদ ছিল বলে ঈদের পোশাক পরেন মিম। এবারও তাই করবেন বলেই জানান। এরপর দিনটি কাটাবেন পরিবারের সঙ্গে।

পহেলা বৈশাখ উৎসব উদযাপনে আগের মতো আর বাইরে খুব একটা যাওয়া হয় না তার। বললেন, ‘বাসায় নানান রকমের খাওয়া-দাওয়া হয়। মা পান্তা ভাত রাখেন, সঙ্গে ইলিশ মাছ ভাজা, নানান রকমের ভর্তা, আরও অনেক পদ থাকে। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি, মা মাটির বাসনপত্রে সব খাবার-দাবার ও ফুল দিয়ে সুন্দর করে টেবিল সাজিয়ে রেখেছেন। এ দিন সকলে একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করি, বন্ধু-বান্ধব বাড়িতে আসে, তাদের সঙ্গে ছবি তুলি। বাসাতেই হই হই করে নববর্ষ উদযাপন করি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park