1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সারাদেশে বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে নববর্ষ

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পঠিত

রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গায়ও বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর ১৪৩২ কে।
ময়মনসিংহে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। অন্যদিকে, নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আরেকটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

বরিশালে নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুল মাঠে জেলা উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে ‘ফিরে চল মাটির টানে’-শ্লোগানে প্রভাতি অনুষ্ঠান হয়। বর্ষ বরণ ও রাখি পরানোর মধ্যে দিয়ে বৈশাখী উৎসব শুরুর পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক গুলো ঘুরে সদর রোডে শেষ হয়। এছাড়া, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিএনপি আয়োজন করে আলাদা আনন্দ শোভাযাত্রার।

বাংলা নববর্ষ উদযাপনে সিলেটে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ক্বিন ব্রিজের নিচে সুরমা নদীর পাড় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। এদিকে, সাংস্কৃতিক সংগঠন শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এছাড়া, সিলেট জেলা ও মহানগর মহিলা দল কেন্দ্রীয় শহীদ মিনারে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করে।

নাটোরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park