1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আড়াই বছর পর ফিরছে ব্যাচেলর পয়েন্ট

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পঠিত

পরিচালক কাজল আরেফিন অমি অবশেষে ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নাটক সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন মৌসুমের খবর। আড়াই বছর দীর্ঘ বিরতির পর এবার আসছে পঞ্চম সিজন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে অমি লেখেন, ‘দীর্ঘ দুই বছর ছয় মাস পরে আবারও ফিরছে ব্যাচেলর পয়েন্ট।’

২০১৮ সালে প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি খুব দ্রুত দর্শকদের মন জয় করে নিয়েছিল। ব্যাচেলর জীবনের মজার গল্প তুলে ধরে সিরিজটি জনপ্রিয় হয়ে ওঠে।

কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বরহান, জাকির আর অন্তরা চরিত্রগুলো তখন ঘরে ঘরে পরিচিত হয়ে যায়। তবে নাটকটি কিছু সমালোচনাও কুড়িয়েছে, বিশেষ করে অশ্লীল সংলাপ নিয়ে।

চতুর্থ সিজন প্রচারিত হয়েছিল ২৪ ডিসেম্বর, ২০২২ সালে। তারপর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পঞ্চম সিজনের জন্য।

এই সময়ে নাটকটি নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এবার পরিচালক কাজল আরেফিন অমি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে, শিগগিরই নতুন মৌসুমের বিষয়ে পূর্ণাঙ্গ ঘোষণা আসবে।

নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবনাম ফারিয়া, সঞ্জনা সরকার, ফারিয়া শহরীন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, পারসা ইভানা, আশুতোষ সুজন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল আর শিমুলসহ অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park