1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, দাবি কংগ্রেস নেতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন। এর জেরে ৩২৭ বিদেশি শিক্ষার্থী ‘রাষ্ট্রদোহী’ তকমা দিয়ে ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ফলে তারা আর কখনও যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। বাতিল হওয়া শিক্ষার্থীদের প্রায় ৫০ শতাংশই ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন কংগ্রেসের নেতা জয়রাম রমেশ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

‘আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের’ এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ভিসা বাতিলের কারণ পরিষ্কার নয়। পদ্ধতিটাও অস্বচ্ছ। এটি ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভীষণ উদ্বেগের। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই ঘটনায় ভারত সরকারের অবস্থান কী? চুপচাপ বসে থাকার সময় এটা নয়।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের এই ভিসা বাতিলের পেছনে মূলত সাম্প্রতিক কিছু রাজনৈতিক আন্দোলনকে কারণ হিসেবে দেখানো হয়েছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে সরব হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছিলেন। তাই তাদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানা গেছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের’ এক প্রেস বিজ্ঞপ্তিতে।

সূত্র: ইকোনমিক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park