1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান সতর্ক থাকুন: শিবির সভাপতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

 

অগ্রগতির বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান তাদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তা না হলে তাদের ভয়াবহ পরিণতি হবে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) রংপুরে তিনদিনের সাংগঠনিক সফরে এসে সকালে স্থানীয় একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

শিবির সভাপতি বলেন, অতিরঞ্জিত বিলাসী জীবনের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। গণহত্যা আর দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্রদের সাথে সরকার পতন আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন। দলীয় শৃঙ্খলা না মেনে স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়েছে।

তিনি বলেন, রংপুরের উন্নয়ন বৈষম্য ভেঙে শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিকভাবে দৃশ্যমান উন্নয়ন যাতে হয় সে দিকে লক্ষ্য রাখবে শিবির। জুলাই বিপ্লবে যেসব শিক্ষার্থী ফাসিস্ট সরকারের মামলায় জড়িয়েছেন সেসব মামলা দ্রুত সময়ের মধ্যে নিস্পত্তি না হলে সরকারকে চাপ সৃষ্টি করার কথাও জানান তিনি।

মহানগর শিবির আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় দাওয়া সভাপতি মেজবাহুল করিম, শিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা ছাত্র শিবির সভাপতি ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি জুয়েল রানাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park