1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলে দাবানল: ২৫০০ একর জমি পুড়ে ছাই, ২০ ঘণ্টায়ও হয়নি নিয়ন্ত্রণ!

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ইসরাইলের বিভিন্ন জায়গায় হঠাৎই সৃষ্টি হয়েছে তীব্র দাবানল। ক্রমবর্ধমান তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণেই এই দাবানল সৃষ্টি হয়। এতে এরইমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রায় ২০ ঘণ্টা পর বেইত শেমেশের কাছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা। তবে পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে আসেনি।

পরিস্থিতি মূল্যায়নের পর স্থানীয় অগ্নিনির্বাপণ-বিষয়ক কমিশনার ইয়াল ক্যাসপি বলেছেন, ‘ঘটনাটি (দাবানল) নিয়ন্ত্রণে আছে… আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি শেষ বা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’

পরিষেবাটির এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিনির্বাপক বিমানের সহায়তায় ১০০টিরও বেশি দল বাকি পাঁচটি স্থানে (২০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলা) আগুন নেভানোর জন্য কাজ করছে। ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং সকল রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, দাবানলে ইসরাইলে প্রায় ২ হাজার ৫০০ একর জমি পুড়ে গেছে। যদিও তার আগে কেকেএল-জেএনএফ অনুমান করেছিল, এই সংখ্যা ১ হাজার ৭০০ একর হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জানা যায়, বেইত শেমেশ এলাকায় আগুনের কারণে এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা (রুট ৩৮) বন্ধ করে দিয়েছে।

জানা যায়, আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুমের কাছে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায়।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এ আগুনে ৯ জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দু’জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park