1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়ছে সীমান্ত উত্তেজনা, হামলার আশঙ্কায় পাকিস্তান কাশ্মীরে সব মাদরাসা বন্ধ

  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত-পাকিস্তান সীমান্তে ও দুই দেশের সম্পর্কে উত্তেজনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় দু’দেশের সামরিক সংঘাতে জড়ানোর আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করায় ভারত সামরিক হামলা চালাতে পারে বলে মনে করছে পাকিস্তান। এমন আশঙ্কায় ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদরাসা।
বৃহস্পতিবার (২ মে) এক সরকারি আদেশের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

রয়টার্সকে কর্মকর্তারা বলেছেন, গরম ও তাপপ্রবাহের জন্য মাদরাসাগুলোতে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে হামলার আশঙ্কা থেকেই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান কাশ্মীরের ধর্মবিষয়ক দফতরের পরিচালক হাফিজ নাজির আহমেদ।

তিনি জানান, উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী। নাজির আহমেদ বলেন, ‘এই মুহূর্তে আমরা দুই ধরনের তাপ্রবাহের মুখোমুখী— একটির উৎস আবহাওয়া এবং অপরটির উৎস (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি। গতকাল (বৃহস্পতিবার) আমরা আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তান প্রশাসনের সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং সে বৈঠকে সর্বসম্মত ভাবে এই ছুটির সিদ্ধান্ত হয়েছে।’

রয়টার্সকে তিনি আরও বলেন, ‘নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন, ভারতীয় বাহিনী মাদরাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে। আমরা আমাদের মাদরাসার নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাইনা।’

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই অঞ্চল আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তানে মোট ৪৪৫টি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজারেরও বেশি। শিক্ষা ব্যয় খুব কম হওয়ায় সাধারণ স্কুলগুলোর পাশাপাশি মাদরাসাশিক্ষাও জনপ্রিয় অঞ্চলটিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park