সংস্কার ও নির্বাচন ইস্যুতে নিজেদের মধ্যে বিভেদ না করার আহ্বান জানিয়েছেন অভ্যুত্থানের পক্ষের কয়েকটি দলের নেতারা।
এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা এখন নেই। এতে পলাতক ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে।
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে।
তিনি বলেন, জনগণের রায় দুইভাবে হয়। একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথের আন্দোলনে। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে জবাব দিয়েছে দেশের জনগণ।
অনুষ্ঠানে এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ময়ক জোনায়েদ সাকীসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।
Leave a Reply