1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কানে অভিষেকের অপেক্ষায় আলিয়া, সঙ্গী ঐশ্বরিয়া

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এবার রেড কার্পেটে হাঁটবেন আলিয়া।

তার সঙ্গে থাকবেন সাবেক বিশ্বসুন্দরী ও ব্র্যান্ডটির দীর্ঘদিনের অ্যাম্বাসেডর অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। খবর এনডিটিভির।

কানের অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কাপুর পরিবারের এই পুত্রবধূ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম যেকোনো কিছুর মধ্যেই এক বিশেষ অনুভূতি থাকে — আর এই বছর কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেক নিয়ে আমি রোমাঞ্চিত। সিনেমা ও আত্মপ্রকাশের এই আইকনিক উৎসবে ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের। ‘

তিনি বলেন, ‘সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস ও আত্ম-মর্যাদা। সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি অনন্য। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা প্রতিটি নারীর যাত্রাকে উদযাপন করে এবং তাদের নিজ আলোয় উদ্ভাসিত হওয়ার অনুপ্রেরণা দেয়। ’

এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে বেশকিছু বড় আয়োজনের সিনেমা। তারমধ্যে রয়েছে আলফা, যা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে ‘লাভ এন্ড ওয়ার’; সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এছাড়াও অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও থাকছেন আলিয়া।

প্রসঙ্গত, আগামী ১৩ থেকে ১৪ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব। ভারতীয় প্রতিনিধিত্বের পাশাপাশি, ল’রিয়াল প্যারিসের সঙ্গে রেড কার্পেটে যোগ দেবেন এর বৈশ্বিক রাষ্ট্রদূতরা। যাদের মধ্যে রয়েছেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমোন অ্যাশলে, এলি ফ্যানিং, বেবে ভিও এবং ইয়সেল্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park