1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

লন্ডন থেকে উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০২ বার পঠিত

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। স্থানীয় সময় বিকালে এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে। এর আগে হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে বিদায় জানিয়ে যান ছেলে তারেক রহমান ও নাতনি জায়মা রহমান।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় পৌনে ৫টায় খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন। এই সফরে বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধু ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

এছাড়া আরও রয়েছেন, ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, মো. সাহাবুদ্দিন তালুকদার, মো. জাফর ইকবাল, এম এ মালিক, তাবিথ আওয়াল, মালিক দিলারা, মো. কয়সর আহমেদ, মো. মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন প্রকৌশলী রয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৬ মে) সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) বেগম জিয়া দেশে ফিরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park