1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস আলম

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। পুরো রাজধানীজুড়ে নেতা-কর্মীদের ঢল নেমেছে রাস্তায়। শুভেচ্ছা, অভ্যর্থনা জানাতে ভোর থেকেই বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত দাঁড়িয়ে আছেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এবার খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সারজিস লিখেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম।

তিনি আরও লিখেছেন, আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন।

এরপর বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এই ছাত্রনেতা।

উল্লেখ্য, গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেন বেগম জিয়া। পরে আজ ভোরে কাতারে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন এবং সকাল ১০টার পর অবতরণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park