1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় ১৯ ইসরায়েলি সৈন্য নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭০ বার পঠিত

 

দক্ষিণ গাজায় দুটি ইসরাইলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরাইলের ১৯ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড।

বৃহস্পতিবার (৯ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা।
হামাস জানিয়েছে, পূর্ব রাফাহের আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরাইলি বাহিনীর ওপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। এতে সব সৈন্য নিহত হয়।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, একই পাড়ায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা ১২ জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-আর্মর শেল দিয়ে হামলা চালিয়েছে।

হামাসের এই সশস্ত্র শাখা জানায়, বাড়ির ভিতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং গোষ্ঠীটি মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে। পূর্ব রাফাহর আল-জেনিনা পাড়ায় ইসরায়েলি সেনাদের সাথে “তীব্র যুদ্ধ” চলছে বলেও জানায় গোষ্ঠীটি। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট ৮৫৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া এ সময়ের মধ্যে আহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৭ জনে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park