1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পরিচালনায় আসছেন যিশু, কোন ছবিতে হাতেখড়ি

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৬ বার পঠিত

টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত বলিউডেও সমানতালে এগিয়ে যাচ্ছেন। এবার অভিনেতার তরফ থেকে এলো বড় সুখবর। অনুরাগীরা এতদিন তাকে প্রযোজক-অভিনেতার ভূমিকায় দেখে এসেছেন। এবার তিনি নতুন রূপে আসছেন—স্বয়ং পরিচালক হিসাবে মাঠে নামতে চলেছেন।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন— তার মুকুটে পরিচালকের তকমা যোগ হতে চলেছে। সব ঠিক থাকলে নাকি বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট পরিচালিত ‘আর্থ’ সিনেমার বাংলা রূপান্তর করতে চলেছেন যিশু। যে সিনেমার পরতে পরতে পরকীয়া ও ভালোবাসা জড়ানো। যদি গুঞ্জন সত্যি হয়, তবে বুঝতে হবে—যিশু জীবনে অতীতের সম্পর্কের গল্প পটভূমিকায় রেখে সিনেমা বানাতে চলেছেন?

একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা-প্রযোজক সৌরভ দাস। তিনি বলেন, হ্যাঁ, আমরা একটি সিনেমা করতে চলেছি। অবশ্যই আমাদের সঙ্গে মহেশজি রয়েছেন। তবে একটি মৌলিক গল্প থেকে সিনেমাটি হবে। মুম্বাইয়ে মহেশজির দলের চিত্রনাট্যকার সিনেমার গল্প লিখছেন। আগামী বছর এ সিনেমার শুটিং শুরু হতে পারে বলেও জানান সৌরভ দাস।

অভিনেতা বলেন, সম্পর্ক নিয়ে হিন্দিতে অতীতে অনেক ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে। তেমনই একটি সিনেমা তারা বানানোর চেষ্টা করছেন। সে ক্ষেত্রে মহেশজির ‘আর্থ’ নয় কেন? সৌরভের জবাব, তারা দর্শকদের মৌলিক গল্প ও মৌলিক সিনেমা উপহার দিতে চান বলে। কোনো রূপান্তরিত সিনেমা বানানোর ইচ্ছা তাদের নেই।

মহেশের ‘আর্থ’ সিনেমায় এক দম্পতির বিয়ে, বিচ্ছেদ এবং তাদের নতুন জীবনের গল্প। অভিনয়ে শাবানা আজমি, স্মিতা পাটিল, কুলভূষণ খরবান্দা, রাজ কিরণ, রোহিণী হত্যাঙ্গদি, দীনা পাঠক, ওম শিবপুরীর মতো তারকা অভিনেতারা ছিলেন। মৌলিক গল্প নিয়ে সিনেমা বানালে কারা অভিনয় করবেন? সৌরভ জানিয়েছেন, গল্প লেখা শেষ হলে তার পর এ বিষয়টি নিয়ে তারা ভাববেন।

পরিচালক মহেশ ভাটের সহযোগিতায় যিশু সদ্য নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। নাম দিয়েছেন— হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সৌরভ যিশুর সঙ্গে হাত মিলিয়েছেন।

উল্লেখ্য, যিশু ভালোবেসে বিয়ে করেছিলেন নীলাঞ্জনাকে। টালিউডের আদর্শ দম্পতি ছিলেন তারা। এক যুগেরও বেশি সময়ের পর তাদের বিচ্ছেদ। রটনা ও আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে তার প্রেমের খবর পৌঁছে যায় নীলাঞ্জনার কানে। যার জেরে তিনি সরে যান যিশুর জীবন থেকে। এতদিন যৌথভাবে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে প্রযোজনা করেছেন যিশু। এক বছরেরও বেশি সময় তারা আর এক ছাদের নিচে থাকছেন না। নীলাঞ্জনার পাশাপাশি সামাজিক মাধ্যমে যিশুর দূরত্ব বেড়েছে বড় মেয়ে সারার সঙ্গেও।

পরিচালক মহেশ ভাটের ‘আর্থ’-এও প্রায় একই ধারার গল্প, যা যিশুর জীবনেও জড়িয়ে আছে। সে রকম গল্প নিয়েই বড়পর্দায় নতুনরূপে আবির্ভূত হবেন এ অভিনেতা বলেই নেটিজেনরা ধারণা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park