1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আন্দোলনকারীদের আনন্দ মিছিল

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২১৭ বার পঠিত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাতে সন্তোষ প্রকাশ করেছেন শাহবাগের আন্দোলনকারীরা। উচ্ছাস প্রকাশ করে মিছিল করেন ও মিষ্টি বিতরণ করেন তারা। তবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করা এবং জুলাই ঘোষণা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন কেউ কেউ।

এদিকে, শনিবার গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রাজপথ ছেড়ে সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন প্রজ্ঞাপনের পর আনন্দ মিছিল হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরই শাহবাগে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এসময় তারা ফ্যাসিবাদ বিরোধী নানা শ্লোগান দিয়ে শাহবাগ প্রদক্ষিণ করেন।

এ খবরে অনেকেই আবার মিষ্টি বিতরণ করেন। এজন্য কেউ কেউ সরকারকে ধন্যবাদ জানান। সন্তোষ জানিয়ে তারা নিজেদের উচ্ছাস প্রকাশ করেন। তবে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করায় আন্দোলনকারীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সরকারী সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে রাজপথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। গুম, খুন, হত্যার জন্য আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের সরকার দ্রুত বিচার করবে বলে আশা আন্দোলনকারীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park