1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রে আর কোনো বিভক্তির রাজনীতি চলবে না: আমীর খসরু

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৫ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠের রাজত্ব হবে না। দেশ পরিচালিত হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণে। এই রাষ্ট্রে আর কোনো বিভক্তির রাজনীতি চলবে না।

রবিবার (১১ মে) সকালে চট্টগ্রাম মহানগরীর ডিসি হিলের সামনে থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ আয়োজিত শান্তি শোভাযাত্রার শুরুতে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা, মতামতের ভিন্নতা থাকলেও পরমতসহিষ্ণু হতে হবে।

তিনি বলেন, গত ১৫ বছরে দেশ চরম অশান্তির মধ্য দিয়ে গেছে। এতো অশান্তির ভেতর দিয়ে গেছে এই দেশের রাজনীতি থেকে শুরু করে সমাজ, ব্যবসা-বাণিজ্য, রীতি-নীতি সব ভেঙে গেছে। তাই সব ধর্মের, সব মতের মানুষ মিলে এখন দেশ গড়তে হবে।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শান্তি শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আলমগীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park