1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাজছে লানা ডেল রের গান, রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে তাহসান

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২১০ বার পঠিত

সংগীতশিল্পী তাহসান খান প্রশংসিত তার গানের জন্য, তাছাড়া অভিনয়েও তিনি সফল। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ। রোজা আহমেদকে বিয়ের পর যেন সে আগ্রহ আরও বেড়েছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনদের থাকে আনাগোনা। বৃষ্টিভেজা দিনে তাহসানের স্ত্রী রোজা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দুজনের রোমান্টিক মুহূর্ত। দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রের গানের সুর।

এখন গ্রীষ্মকাল চলছে, দাবদাহে সবার অবস্থা খারাপ। মেঘের ডাক ও বৃষ্টির টাপুর টুপুর শব্দ পেলেই বাইরে ভিজতে ছুটে যান অনেকেই। আর এমন মুহূর্তে যদি প্রিয়জন সঙ্গে থাকে, তাহলে তো কথাই নেই। সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ। দেখা যায়, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা।

শুধু তাই নয়, এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখে-মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এ সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন। রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র গানের সুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park