1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

দীর্ঘদিন ধরে বড় পর্দার বাহিরে আনুশকা শর্মা। তবু ভক্তদের মনে তার জায়গা আজও অটুট। কখনও স্বামী বিরাট কোহলির সঙ্গে পারিবারিক মুহূর্ত, কখনও কোনো অনুষ্ঠান, আবার কখনও পুরনো বিতর্ক- সব জায়গাতেই অভিনেত্রী থাকেন চর্চার কেন্দ্রে।

বলিউডে আনুশকা বর্তমানে যখন কেবলই অতীতের মধুর স্মৃতিচারণ তখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে করণ জোহরের সেই পুরনো স্বীকারোক্তি। যেখানে তিনি স্বীকার করেছিলেন, ‘আমি সত্যিই আনুশকা শর্মার ক্যারিয়ারটা শেষ করে দিতে চেয়েছিলাম।’

ঘটনাটি ঘটে ২০১৬ সালে। মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে করণ জোহরের মুখে শোনা যায়, তিনি আদিত্য চোপড়াকে আনুশকাকে ‘রব নে বনা দি জোড়ি’-তে স্বাক্ষর না করানোর পরামর্শ দিয়েছিলেন। কারণ তিনি নাকি আনুশকার ছবি দেখে মুগ্ধ হননি।

রব নে বনা দি জোড়ি ছিল আনুশকার প্রথম সিনেমা। এতে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে দেখা যায় তাকে।

করণ জোহরের এ চমকপ্রদ স্বীকারোক্তি করেছিলেন আনুশকার সামনেই। এতে নতুন করে বিতর্কের জন্ম দেয়- বলিউড পাড়ায়।

তবে সব বাধা পেরিয়ে বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা। ‘এনএইচ টেন’, ‘পিকে’, ‘সুলতান’, ‘দিল ধড়কনে দো’, ‘সুই ধাগা’, ‘সঞ্জু’র মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, বর্তমানে আনুশকার সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৫৫ কোটি টাকা, যা তাকে দেশের অন্যতম ধনী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে তুলে দিয়েছে।

২০১৮ সালে ‘জিরো’ ছবির পর আনুশকা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। যদিও ২০২২ সালে ঘোষণা হয়েছিল তার কামব্যাক ছবি হতে চলেছে ‘চাকদা এক্সপ্রেস’। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক।

তবে সাম্প্রতিক সময়ে জানা যাচ্ছে, ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে, যা ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ করেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park