1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) বেলা সোয়া ২টার দিকে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আবু সাঈদ নামে একজন নার্সিং শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘এইচএসসি পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়ন করতে হবে।’

এই দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন নার্সিং শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার সকালে ঢাকায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন। সেখানে তারা এক দফা দাবি বাস্তবায়নে এক ঘণ্টা সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি পূরণের আশ্বাস না পেয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন।

ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য আকাশ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি পূরণে আজ এক ঘণ্টা সময় দিয়েছিলাম বিএনঅ্যান্ডএমসিকে। কিন্তু উনারা দাবি পূরণে কোনো ব্যবস্থা নেননি। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park