1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চড়া মশলার বাজার, স্থিতিশীল চিনি-তেল-ডাল

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

কোরবানির ঈদ সামনে রেখে চড়েছে মশলার বাজার। কেজিতে ৫শ থেকে ৮শ টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। কমেছে চাল, সবজি, মুরগিসহ বেশ কিছু পণ্যের দাম। মাছের দামও বেড়েছে। স্থিতিশীল রয়েছে চিনি, তেল, ডালের মত পণ্যের দর।

সপ্তাহ তিনেক পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। প্রতিবছরই কোরবানির ঈদকে সামনে রেখে আগে-ভাগেই বাড়ে মশলার দাম। এবারো তার ব্যাতিক্রম নেই। তবে গতবছরের তুলনায় তা কিছুটা কম বলে জানালেন বিক্রেতারা। এলাচের দাম কেজিতে ৮শ টাকা পর্যন্ত বাড়লেও অন্যান্য মসলার দাম নাগালের মধ্যেই আছে বলে দাবি তাদের।

স্বস্তি মিলতে শুরু করেছে চালের বাজারে। মিনিকেট মানভেদে ১০ থেকে ১২ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৪ টাকায়। যার প্রভাবে কমেছে আটাশ চালের দামও। বেশিরভাগ সবজির দামও কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

ঊর্ধ্বমুখী মাছের বাজার। কেজিতে কমপক্ষে ৫০ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের দেশি ও চাষের মাছের দাম।

কমেছে মুরগির দাম। ১০ টাকা কমে ব্রয়লার কেজিতে ১৬০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। তবে ডিমের দাম কিছুটা বেড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park