1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুতিন ও আমার বৈঠক ছাড়া ইউক্রেইন যুদ্ধ বন্ধের সম্ভাবনা নেই: ট্রাম্প

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অর্থবহ অগ্রগতির সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।

ইউক্রেনে শান্তি স্থাপনের উদ্দেশে বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে মধ্যস্থতা প্রক্রিয়া শুরু হওয়ার ধারবাহিকতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন। রুবিও বলেন, এই সংকট সমাধানে ট্রাম্প আর পুতিন মুখোমুখি বৈঠকে বসতে হবে। রুবিওর মতে, এই দুই নেতার অনুপস্থিতিতে তুরস্কের মধ্যস্থতা আলোচনা নিয়ে খুব আশাবাদী হওয়ার সুযোগ নেই। তুরস্কের দক্ষিণাঞ্চলে ন্যাটোর শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব এভাবেই তুলে ধরেন রুবিও।

এদিকে, মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তুরস্কে পুতিনের না যাওয়ার সমালোচনাও খণ্ডন করেছেন ট্রাম্প। বলেছেন, তিনি সেখানে নেই বলেই পুতিন যাননি। ট্রাম্পের দৃঢ় বিশ্বাস, তিনি পুতিনের সঙ্গে বসলে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সমাধান বের হবে। ১৫ মে ইস্তাম্বুলে মধ্যস্থতা বৈঠকে পুতিন থাকার কথা ছিলো। পুতিনের সাথে মুখোমুখি বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চ্যালেঞ্জ ছুঁড়লে শেষ মুহুর্তে তুরস্কের মধ্যস্থতা বৈঠকে অংশ নিয়েছে শুধু রাশিয়ার প্রতিনিধি দল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park