1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিমানবন্দর থেকে হত্যাচেষ্টার মামলায় আটক নায়িকা নুসরাত ফারিয়া

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভাটারা থানা পুলিশ তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে বিপুল অর্থের যোগান দিয়েছেন। মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। আসামিদের ছোড়া গুলি মামলার বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।

এর আগে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমায় অভিনয় করা শিল্পীরা বেশ সমালোচিত হন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর, সম্প্রতি এক পডকাস্ট আয়োজনে নুসরাত ফারিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল— ‘তিনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?’ এই প্রশ্নে ফারিয়ার জবাব ছিল, ‘এখানে অনুশোচনার মতো কিছুই নেই। এই সিনেমার জন্য তিনি তার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছেন। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করেন, তাহলে তার পেশাকেই অপমান করা হবে।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park