1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

করিডোর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, হবেও না: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

রাখাইন অঞ্চলে মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এই প্রচারণা বাংলাদেশ থেকে নয়, বরং প্রতিবেশী দেশ থেকে হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২১ মে) ফরেন সার্ভিস একাডেমিতে রাখাইন সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এটি আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। করিডোর তৈরির সিদ্ধান্ত নিলে তার পূর্ণ দায়-দায়িত্ব জাতিসংঘের ওপর থাকবে, বাংলাদেশ কেবল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইনের ৯০ শতাংশ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সে কারণে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে। তিনি বলেন, আরাকান আর্মিও নীতিগতভাবে প্রত্যাবাসনের পক্ষে একমত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া এগোবে না।

রোহিঙ্গা ইস্যুতে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি। সেখানে এই সংকট ও সম্ভাব্য করিডোর বিষয়ে আন্তর্জাতিক আলোচনা হতে পারে।

এথনিক ক্লিনজিংয়ের বিষয়ে সরকার স্পষ্ট অবস্থানে রয়েছে জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, আমরা আরাকান আর্মিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, কোনো ধরনের জাতিগত নিধন সহ্য করা হবে না।

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ড. খলিল বলেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো নাগরিকত্ব নেই। আমি আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানকার পাসপোর্ট আমার নেই।

তিনি বলেন, বিদেশে থাকলেই যদি নাগরিকত্ব হয়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। তাই এ ধরনের ভিত্তিহীন কথা বলা ঠিক নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park