1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ছেঁড়া জামা বিতর্ক নিয়ে মুখ খুললেন উর্বশী

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত

বলিউড অভিনেত্রী-মডেল উর্রশী রাউতেলা এবার কান উৎসবের লালগালিচায় পা রেখে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন। তার পোশাক নির্বাচন নিয়ে অনুরাগীরা অসন্তুষ্ট ছিলেন। সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আন্তর্জাতিক মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব করায় চোটেন নেটিজেনরা। তবে এসবের মাঝেও অভিনেত্রীর মন ভালো নেই। কারণ এই প্রথমবার তিনি মাকে ছাড়া কান চলচ্চিত্র উৎসবে গেছেন।

প্রথম দিন থেকে একের পর এক পোশাক সমস্যায় জেরার মুখে উর্বশী রাউতেলা। প্রথম দিন তোতা পাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন তিনি। হাতেও ধরেছিলেন তোতা পাখি। দেখে চক্ষু চড়কগাছ সবার। উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক বিপত্তি পিছু ছাড়েনি অভিনেত্রীর। পোশাক পরিকল্পক নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন পরে মঞ্চে উঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নিচের অংশ ছেঁড়া। সেটি আবার স্পষ্ট দেখা যাচ্ছে— ব্যস! দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি ও ভিডিও ভাইরাল। শুরু হয় সামাজিক মাধ্যমে হাসাহাসি।

‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিড়ি দিবিড়ি’খ্যাত বিতর্কিত অভিনেত্রী মঞ্চে বেশ অস্বস্তির মধ্যে পড়েছিলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন— কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয়। আবার কেউ লিখেছেন— প্রচারের লোভে শেষে ছেঁড়া পোশাকে কান মঞ্চে উপস্থিত হতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না অভিনেত্রী।

যাকে নিয়ে এত কথা তিনি কী জবাব দিলেন? এমন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি। কারণ এখন পর্যন্ত অভিনেত্রীর মুখে কুলুপ। সংবাদমাধ্যম, সামাজিক মাধ্যম— কোথাও কোনো জবাব দেননি উর্বশী রাউতেলা। কিন্তু এসবে তার কোনো ভ্রূক্ষেপ না থাকলেও একটা কারণে অভিনেত্রী ভীষণ মন খারাপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, মায়ের অসুস্থতার কারণেই তাকে কান উৎসবে সঙ্গে নিতে পারেননি তিনি। একটি বড় দুর্ঘটনায় তার মা গুরুতর আহত হন এবং বর্তমানে হুইলচেয়ারে চলাফেরা করছেন। সে কারণে মাকে সঙ্গে নিতে না পারার আক্ষেপ বলে জানান উর্বশী রাউতেলা।

অভিনেত্রী বলেন, মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার কারণে তিনি হুইলচেয়ারে আটকে আছেন। কিন্তু এই কঠিন সময়ে মায়ের মনের জোরই আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছে।

উল্লেখ্য, চলচ্চিত্র জগতে উর্বশী রাউতেলার পরিবারের কেউ যুক্ত নন। তাই এই যাত্রাপথ তার জন্য মোটেই মসৃণ ছিল না। এই কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন তার মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না নিতে পারার জন্য তিনি অনুতপ্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park