1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন।
মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করার সাথে সাথে প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর তারা বিক্ষোভ করতে থাকেন বন্ধ গেটের সামনে অবস্থান নিয়ে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাহস বলেন, সাম্য হত্যার বিচার দাবি করে আসছি কিন্তু সেই দাবি পূরণ করা হচ্ছে না। দাবি পূরণ না করা পর্যন্ত ছাত্রদলের নানা কর্মসূচি চলমান থাকবে। যারা এই হত্যাকাণ্ড বিতর্কিত করতে নানা ধরনের ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে তাদেরও বিচার দাবি করেন। ১৩ দিনেও বিচার ও ঘটনার আদ্যপান্ত জানাতে না পারা দুঃখজনক।

ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতার দায়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। দ্রুত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের চেয়ার থেকে নামিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park