1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ইশরাক হোসেনের শপথে বাধা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ: তারেক রহমান

  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ইশরাক হোসেনের শপথে বাধা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।’ বুধবার (২৮ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশে’ এমন মন্তব্য করেন তিনি।

লন্ডন থেকে ভার্চুয়ারি যুক্ত হয়ে বক্তৃতায় তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচন যাতে নিশ্চিত হয়, জনগণকে তার প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কম সংস্কার, বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচন।

বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, আর কথা বলার রাজনীতি নয়, আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্মপরিবেশ, কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আগামী দিনের রাজনীতি বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে। কৃষকদের জন্য ফারমার্স কার্ড প্রদান দলের প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবে বলেও জানান তিনি। জনগণের বিশ্বাস নষ্ট হয়, অন্তবর্তী সরকারের এমন পদক্ষেপ না নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান।

তিনি আরও বলেন, কেউ যদি ক্ষমতায় থাকতে চান, পদত্যাগ করে জনণের কাতারে আসুন, নির্বাচন করুন। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ারও দাবি জানান তারেক রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park