1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যে বিতর্কিত শুল্কনীতি পুনর্বহাল

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রে ফেডারেল আদালতের স্থগিতাদেশের ২৪ ঘন্টা না যেতেই বিতর্কিত শুল্কনীতি পুনর্বহাল করেছে আপিল বিভাগ। ফলে, বহাল থাকলো যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যে বাড়তি শুল্কের বোঝা। এতে আবার অনিশ্চয়তার আশঙ্কায় পড়েছে বৈশ্বিক পুঁজিবাজার।

দু’টি মামলায় বাণিজ্য আদালতের তিন সদস্যের বেঞ্চ ট্রাম্পের বিতর্কিত বাণিজ্য নীতি স্থগিত করার পরদিন বৃহস্পতিবারই পরিস্থিতি পাল্টে যায়। হোয়াইট হাউজের আপিলের ধারাবাহিকতায় ওই স্থগিতাদেশ প্রত্যাহার হয়।

ওয়াশিংটনের ফেডারেল সার্কিট আপিল কোর্ট জানিয়েছে, আপাতত অস্থায়ী সময়ের জন্য নিম্ন আদালতের স্থগিতাদেশ কার্যকর করা যাবে না। মামলার বাদীদের ৫ জুনের মধ্যে আর ট্রাম্প প্রশাসনকে ৯ জুনের মধ্যে জবাব দিতে বলেছে আপিল আদালত।

বাড়তি শুল্কারোপে স্থগিতাদেশের খবরে বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও নাসদাক, নিক্কি, সাংহাই, হংকং, ভারতসহ দেশে দেশে পুজিবাজারগুলোতে সূচকের উত্থানে দিন শেষ হয়। পরদিন বিতর্কিত শুল্কারোপ আবার পুনর্বহাল হওয়ায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

গত দুই এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের ওপর উচ্চ হারে আমদানি শুল্কারোপ করেন ট্রাম্প। বাণিজ্য ঘাটতিকে কারণ দেখিয়ে চীনের মতো কোনো কোনো দেশের ওপর মাত্রাতিরিক্ত হারে শুল্কারোপ করা হয়। বিশ্ববাজারে চরম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park