1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৬ সমঝোতা স্মারক সই, উন্নয়ন-অনুদানে ১০৬ কোটি ডলার দেবে জাপান

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে বিভিন্ন বিষয়ে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৈঠকে উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের সমর্থনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পরে যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসনকেই এই ইস্যুতে একমাত্র সমাধান বলে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করে কৌশলগত অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত করতে উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনায় জোর দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।

ঢাকা ও টোকিওর মধ্যে সাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার দেবে জাপান। টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪ দশমিক ২ মিলিয়ন ডলার ঋণ দেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park