1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হজ ঘিরে মক্কায় মিসাইল ব্যবস্থা মোতায়েন সৌদির, কীসের ভয়ে?

  • আপডেট সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

হজ মৌসুমে যখন সারা বিশ্বের লাখ লাখ মুসলিম জড়ো হয়েছেন মক্কায়, সে সময় তাদের লক্ষ্য করে হামলা হতে পারে, এমন কোনো আতঙ্কে ভুগছে সৌদি আরব? তা না হলে কেন মক্কা নগরীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো তারা? ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুথিদের দিক থেকে কোনো হামলার ভয়ে, নাকি ইসরাইলের মিসাইল? এর মধ্য দিয়ে মূলত কোন শত্রুপক্ষকে, কী বার্তা দিতে চাইছেন সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমান? এসব নিয়ে চলছে নানান জল্পনা।

সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা বিশেষ এক বার্তায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমকে কেন্দ্র করে পবিত্র নগরী মক্কা ও মসজিদ আল-হারামের আশেপাশে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমআইএম-ওয়ানহান্ড্রেডফোর প্যাট্রিয়ট মোতায়েন করা হয়েছে। এবারে হজ উপলক্ষে ১৫ লাখেরও বেশি হাজির জমায়েত হয়েছে মক্কায়। এই হাজিদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে তারা। ওই বার্তার সাথে সাথে মসজিদ আল-হারামকে প্যাট্রিয়ট সুরক্ষা দিচ্ছে, এমন বিরল একটি ছবিও শেয়ার করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে প্যাট্রিয়টকে বলা হয়েছে, সেই চোখ, যা ঘুমায় না।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হজ মৌসুমে হাজিদের নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারই বর্ধিত অংশ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন। ব্যালিস্টিক মিসাইল, ড্রোনসহ আকাশপথে হামলার হুমকি মোকাবেলায় সক্ষম যুক্তরাষ্ট্রের নির্মিত অগ্রগণ্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

সৌদি আরব জানিয়েছে, এ বছর হাজিদের সুরক্ষা নিশ্চিতে মিসাইল সিস্টেম ছাড়াও সামরিক বাহিনীর নজরদারি ড্রোন ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এগুলো দিনরাত মসজিদ আল-হারাম ও মক্কা নগরী চক্কর দিচ্ছে। একই সাথে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী। যে কোনো ধরনের নিরাপত্তাজনিত দুর্ঘটনা এড়াতে মক্কার সকল প্রবেশপথে নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে নানা সময় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সৌদি আরব। একাধিক সৌদি কর্মকর্তার দেয়া তথ্য অনুসারে, এর আগে মক্কা নগরী লক্ষ্য করেও মিসাইল ছুঁড়েছিল ইয়েমেনি যোদ্ধারা।

বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশেই বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এ ধরনের সময়ে যে কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা হিসেবেই সম্ভবত হজ মৌসুমে মক্কায় প্যাট্রিয়ট মোতায়েন করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় ইসরাইলকে লক্ষ্য করে হুথিদের ছোড়া মিসাইল দুর্ঘটনাবশত সৌদি আরবে পড়ার ঘটনাও ঘটে।

এসব ছাড়াও ইসরাইল, ইরানসহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সামরিক বার্তা দিতেও সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে বলে অভিমত অনেক বিশ্লেষকের। একই সাথে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে সৌদির সামরিক সম্পর্কের বিষয়টিকেও ইঙ্গিত করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park