1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

একে একে বের হচ্ছে মরদেহ, বিধ্বস্ত বিমানের সকলের মৃত্যুর শঙ্কা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর মেঘানি অঞ্চলের আবাসিক এলাকায় একটি বাড়ির ওপর এটি বিধ্বস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ৬২৫ ফুট উচুতে বিমানটির সর্বশেষ সিগনাল পাওয়া যায়।

১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ৭ জন পর্তুগিজ এবং ১২ জন ক্রু নিয়ে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশে বিমানটি যাত্রা করেছিল। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে শতাধিক মরদেহ, বিমানটির কোনো আরোহী বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

বিমানটি উড্ডয়নের পর মাত্র দুইশো সেকেন্ডের মধ্যে ২৪২ আরোহীর বেঁচে থাকার আশা নিভে গেলো। বাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ধরে যায় সেটিতে। ধোয়ার কুণ্ডলিতে কালো হয়ে যায় আহমেদাবাদের আকাশ বাতাস।

ভারতীয় সময় বেলা একটা তেত্রিশ মিনিট। বোয়িং সেভেন এইট সেভেন মডেলের এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে তারা স্থায়ীত্ব হলো ঠিক পাঁচ মিনিট। পাইলট বিমানটি নিরাপদে ল্যান্ড করার সুযোগটুকু পেলেন না। একটা আটত্রিশ মিনিটে বাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। রাডার থেকে সর্বশেষ সিগনালটি পাওয়া যায় উড়োজাহাজটি যখন ঠিক ৬২৫ ফুট উপরে।

২৪২ আরোহীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ৭ জন পর্তুগিজ এবং ১২ জন ক্রু ছিলেন বিমানটিতে। দুর্ঘটনার পরপর বেশ কিছু অ্যম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। আশেপাশে দেখা যায় বিমানটির ধ্বংসাবশেষ। নিহতদের পরিবারের মধ্যে শোকের মাতম বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park