1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ড. ইউনূস

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

রাজা চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

এই পুরস্কার অধ্যাপক ইউনূসের ‘মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও টেকসই বিশ্ব গঠনে তাঁর অনন্য অবদানের’ স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়েছে।

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি একটি চমৎকার পুরস্কার’ এবং বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য মহামান্য রাজাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‌‘এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি, যা দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নে আমরা করেছি এবং এটি সেই মূল্যবোধের প্রতিফলন, যা মহামান্য রাজাও ধারণ করেন।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি আমাদের অবস্থান তুলে ধরার এক অসাধারণ উপায়। এটি বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে ‘তাদের স্বপ্নের দেশ গড়তে।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে, রাজা চার্লস প্রধান উপদেষ্টাকে বাকিংহাম প্যালেসে ব্যক্তিগত সাক্ষাতের জন্য স্বাগত জানান। আধা ঘণ্টাব্যাপী একান্ত সাক্ষাতে তাঁরা পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park