1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্যই নেই: ইরানের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৯ বার পঠিত

পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্যই নেই: ইরানের প্রেসিডেন্ট

পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে রবিবার (১৫ জুন) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই। তিনি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না। আমাদের এ রকম কোনও উদ্দেশ্যই নেই। তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা যদি মনে করে হত্যা, আক্রমণ আর গুপ্তহত্যার মাধ্যমে তারা আমাদের এবং আমাদের জাতিকে মুছে ফেলতে পারবে— তাহলে তারা ভুল করছে। কারণ, একজন বীর শহীদ হলে তার পতাকা তুলে ধরার জন্য শত শত নতুন বীর তৈরি হয়ে দাঁড়ায়। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অপরাধ আর বিশ্বাসঘাতকতা প্রতিরোধ করবে।’

পেজেশকিয়ান আরও বলেন, ইরান আগ্রাসী কোনো রাষ্ট্র নয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র চাই না। পশ্চিমারা বলছে, আমাদের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত না। কিন্তু আমরা এমন অস্ত্র পেতে চাই– এই দাবি একেবারেই ভিত্তিহীন। আমাদের এ রকম কোনও উদ্দেশ্যই নেই।’

তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এটাও স্পষ্ট করে বলেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। তিনি বলেন, ‘আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবো— জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে। কারণ, পারমাণবিক শক্তি থেকে উপকার পাওয়া আমাদের অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park