1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইরানের নতুন শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরাইলের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ট এবং দেশটির সামরিক বাহিনীর নতুন শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী শাদমানি নিহত হয়েছেন। এমনটাই দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মেজর জেনারেল আলী শাদমানি ইরানের সামরিক বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার খতম-আল আনবিয়া-এর প্রধান ছিলেন।

গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইসরাইলের বিমানবাহিনী রাজধানী তেহরানসহ ইরানের ৮ শহরে বোমা বর্ষণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে নিহত হন খতম-আল আনবিয়া-এর শীর্ষ নির্বাহী লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশীদ নিহত হন। তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৩ জুন সন্ধ্যায় মেজর জেনারেল শাদমানিকে খতম আল আনবিয়া-এর শীর্ষ কমান্ডার ও নির্বাহী হিসেবে নিয়োগ দেন খামেনি।

মেজর জেনারেল শাদমানি ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কমান্ডার ছিলেন। এছাড়া তিনি ছিলেন ইরানের অতি অল্পসংখ্যক সামরিক কর্মকর্তাদের মধ্যে একজন, যার সঙ্গে খামেনির ঘনিষ্ঠতা ছিল।

শাদমানির নিহত হওয়া সম্পর্কে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল আলজাজিরা, কিন্তু কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park