ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির সেক্রেটারি জেনারেল নাঈম কাসেম বৃহস্পতিবার (১৯ জুন) টেলিগ্রামের এক বিবৃতি এই কথা বলেন। খবর আনাদোলুর।
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে কাসেম বলেন, হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধ নিরপেক্ষ নয়। হিজবুল্লাহ ইরানের বৈধ অধিকার ও স্বাধীনতার পক্ষে এবং আমেরিকার মিথ্যাচার, তার আগ্রাসন, ইসরাইল ও অহংকারী শক্তিগুলোর বিরুদ্ধে।
তিনি আরও বলেন, আমরা এই বৈশ্বিক অন্যায়ের বিরুদ্ধে ইরানের পাশে আছি, কারণ আমরাও আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছি।
হিজবুল্লাহ প্রধান আরও বলেন, আমরা নিরপেক্ষ নই, তাই আমরা ইরান, এর নেতৃত্ব ও জনগণের পাশে থাকার অবস্থান স্পষ্টভাবে জানাচ্ছি এবং এই নির্মম ইসরাইলি-আমেরিকান আগ্রাসনের মোকাবেলায় আমরা যা উপযুক্ত মনে করবো তা করবো।
Leave a Reply