1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাহসী চরিত্রে সদা সাবলীল রাধিকা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

চিত্রনাট্যের প্রয়োজনে নগ্নতাকেও স্বাভাবিক রূপ দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সিনেমায় নগ্নতা নিয়ে জড়তা বেশ কিছুটা কমিয়ে দিয়েছেন তিনি। প্রতিটি সিনেমায় অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী। সাহসী ও শক্তিশালী চরিত্রে যেন অনায়াসে নিজেকে মিলিয়ে দিতে পারেন, সে কাজটিই রাধিকা করে চলেছেন। এমনই মনে করেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।

এমনকি চিত্রনাট্যের প্রয়োজন হলেও বহু অভিনেত্রী আজও পর্দায় নগ্নতায় স্বচ্ছন্দ নন। সেই জায়গায় থেকে রাধিকা ঝুঁকি নিয়েছেন বারবার। কখনো নগ্নদৃশ্যে অভিনয়, আবার কখনো সম্পূর্ণ প্রসাধনহীন চরিত্রে দেখা গেছে তাকে। তার প্রতিটি সিনেমায় কমবেশি এমন দৃশ্য দেখা যায়।

পরিচালক করণ কান্ধারির ‘সিস্টার মিডনাইট’ সিনেমায় রাধিকা আপ্তের নগ্নদৃশ্য রয়েছে। টুবি নামে এক ওটিটি মঞ্চে সেই সিনেমা ‘এ’ প্রশংসাপত্র-সহ চলছে। তবে সেন্সর বোর্ডের নির্দেশ— সেই দৃশ্যটি সিনেমা থেকে মুছে ফেলতে হবে। এটাই প্রথম নয়, এর আগেও এমন সাহসী চরিত্রে সিনেমায় দেখা গেছে রাধিকা আপ্তেকে।

বরুণ ধাওয়ান অভিনীত ‘বাদলাপুর’ সিনেমায় কোকো নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে। সেই সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। বরুণ ধাওয়ান তার পোশাক খুলছেন— এমন একটি দৃশ্যে দেখা যায় অভিনেত্রীকে। তবে শুধুই খোলামেলা দৃশ্যই নয়; তার অভিনয়কেও কুর্নিশ জানিয়েছিলেন ভক্ত-অনুরাগীরা।

অন্যদিকে ‘পার্চড’ সিনেমা রাধিকার অভিনয়জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড়। এ সিনেমার একটি নগ্নদৃশ্য ছড়িয়ে পড়েছিল নেটে। তা নিয়ে বিতর্কও হয়েছিল বেশ। সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাধিকা বলেছিলেন— নারীর নগ্নদেহ মানেই তা যৌনতার প্রতীক নয়।

আবার ‘সিস্টার মিডনাইট’ সিনেমায় উমা নামে এক নারীর চরিত্রে অভিনয় করেন রাধিকা। সম্পর্ক করে বিয়ে হয় তাদের। তবে সেই বিয়ে নিয়ে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না উমা। এ সিনেমাতেও নগ্নদৃশ্যে দেখা যায় অভিনেত্রীকে।

এ ছাড়া ‘দ্য ওয়েডিং গেস্ট’ সিনেমায় দেব প্যাটেলের বিপরীতে দেখা গেছে রাধিকাকে। সেই সিনেমায় দুজনের মধ্যে একটি যৌনদৃশ্য ছিল।আর সেই দৃশ্যও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। তবে যৌনতার জন্য শুধু নয়, দৃশ্যে দুজনের আবেগপ্রবণ অভিনয় আলোচিত হয়েছিল।

অনুরাগ কাশ্যপের ‘ম্যাডলি’ সিনেমায় অর্চনা নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে। দাম্পত্যে অত্যাচারিত হওয়ায় আতঙ্ক তাড়া করে বেড়ায় এমন চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

‘দ্যাট ডে আফটার এভরিডে’ অনুরাগ কাশ্যপের স্বল্পদৈর্ঘ্যের সিনেমায় দেখা গেছে রাধিকাকে। সিনেমায় রাস্তাঘাটে তিন নারীর হেনস্তার চিত্র তুলে ধরা হয়েছিল। সেই সিনেমায় অবস্য নগ্নদৃশ্য নেই। কিন্তু রাধিকার চরিত্রটির মুখে ছিল না কোনো প্রসাধন। তার বদলে চোখেমুখে ভরা ছিল নির্যাতনের দাগ। অত্যাচারের জেরে শরীরের ওপর কী প্রভাব পড়ে, তা অভিব্যক্তির মাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park