1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে শিবির বিশ্বাসঘাতকতা করেছে: নাছির

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত

১৯৭১ সালের গণহত্যায় জড়িত ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সোমবার (২৩ জুন) তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় নেতৃত্ব দেওয়া ছাত্র সংঘের মূল অংশটি হলো আজকের জামিয়াত-ই-তালাবা পাকিস্তান। সেই সংগঠনের নেতাদের সঙ্গে শিবিরের সভাপতি গোপনে সাক্ষাৎ করেছেন। আসলে তারা এখনও তাদের প্রিয় অভিভাবককে ভুলতে পারেনি। জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে শিবির চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে।”

তিনি বলেন, “১৯৭১ সালের গণহত্যাকারী সংগঠন, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছিল, বোনদেরকে ধর্ষণ করেছিল তাদের এই উত্তরসূরী ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন শিবিরের সভাপতি। তারা এত প্রোপাগান্ডা ছড়ায় কিন্তু এটা তারা ছড়ালো না। আমরা বিষয়টি জানলাম পাকিস্তানের সেই সংগঠনের ফেসবুক পোস্ট থেকে।”

তিনি আরও বলেন, “তালাবা পাকিস্তান তাদের ফেসবুক পেজে লিখেছে তারা শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিশন বাস্তবায়নে কাজ করবে। তালাবা পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে কোন মিশনে নেমেছে তা ছাত্র শিবিরকে স্পষ্ট করতে হবে। ১৯৭১ সালের গণহত্যারকারীদের সঙ্গে দেখা করে ছাত্র শিবির যে বিশ্বাসঘাতকতা করছে তার জন্য তাদের ক্ষমা চাইতে হবে।”

উল্লেখ্য, ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যেমে শিবিরের সভাপতির সঙ্গে এই সাক্ষাৎ-এর বিষয়টি জানানো হয়। সাক্ষাৎ-এর সময় পাকিস্তানের ওই সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাসিম বিল্লাহ হাসমি ও সাধারণ সম্পাদক ওয়াসিম হায়দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park