1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘ইসরাইল ও ইরান পুরোপুরি সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে’

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৭ বার পঠিত

ইসরাইল ও ইরান পুরোপুরি সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলদি এটি কার্যকর হবে বলে বলেও জানান তিনি।

সোমবার (২৪ জুন) রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতকে অবসানের পথে নিয়ে যাবে। এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারতো এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারতো বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে এমনটি হয়নি আর হবে না বলেও জানান তিনি।

ট্রাম্পের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরাইল যদি তেহরানে ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে, ইরান আর পাল্টা হামলা চালাবে না।

হোয়াইট হাউসের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, ইরান থেকে হামলা চালানো বন্ধের শর্তে এই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসারইল। ইসরাইলের এই শর্তে ইরান সম্মত হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

এরআগে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী বলেন, এটি কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, এর আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘনের সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park