1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি

ইসরাইলের ৭০০ ভাড়াটে এজেন্টকে গ্রেফতার করেছে ইরান

  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ইরান-ইসরাইল সংঘাত চলাকালে ইসরাইলের হয়ে কাজ করা ৭০০ ভাড়াটে এজেন্টকে গ্রেফতার করেছে ইরান। বুধবার (২৫ জুন) সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, ১২ দিনের সংঘাতের সময় ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ইসরাইলের ভাড়াটে অভিযোগে ৭০০ জনকে গ্রেফতার করেছে।

এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল। তাদের নেটওয়ার্কের মাধ্যমে ও জনসাধারণের প্রতিবেদন এবং গোয়েন্দা অভিযানের ভিত্তিতে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ ১৩ জুন ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া অপারেশন রাইজিং লায়ন-এর অংশ হিসেবে ইরানে কর্মরত তাদের গোপন কর্মীদের ভূমিকা স্বীকার করেছে। ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর জন্য মোসাদ একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিলো বলেও জানা যায়।

এই ধরনের কর্মকাণ্ড ইরানের নিরাপত্তা বাহিনীর মধ্যে চরম উদ্বেগ ও ‘মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতা’ সৃষ্টি করে। অনেক ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইলপন্থি মতামত প্রকাশের দায়ে গ্রেফতারও করা হয়।

সংঘাতের সময় ইরানের সংবাদমাধ্যম এবং ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট পর্যবেক্ষণের জন্য তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ের মধ্যে একটি নতুন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছিলো।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জুড়ে ইসরায়েলি এজেন্টদের গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স এবং লোরেস্তান প্রদেশের মানুষ রয়েছে। রাজধানী তেহরানে গ্রেপ্তার হওয়া ইসরায়েলি গুপ্তচরের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত প্রকাশ করেনি।

এদিকে, অন্যান্য ইরানি সংবাদমাধ্যমগুলি সংঘাত শুরু হওয়ার পর থেকে একাধিক অভিযুক্ত ইসরাইলি এজেন্টদের মৃত্যুদণ্ড কার্যকর করার খবর দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park