1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি

কার্যকর হয়েছে ইরান-ইসরাইল যুদ্ধবিরতি

  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯১ বার পঠিত

কার্যকর হয়েছে দোলাচলে থাকা ইরান-ইসরাইল যুদ্ধবিরতি। যদিও, একাধিক পদক্ষেপে বিজয়ের দাবি করেছে উভয় পক্ষ। যুদ্ধবিরতি কার্যকরে পদক্ষেপ নেওয়ায় বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলার অভিযোগে মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম ক্ষুব্ধ পদক্ষেপে ঘটনাবহুল দিন শেষে কার্যকর হয়েছে প্রত্যাশিত যুদ্ধবিরতি। আগ্রাসনকারীদের রুখতে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইরানের জনগণ আর সশস্ত্র বাহিনী বিরোচিত প্রতিরোধ গড়ে তুলবে বলে সামাজিক মাধ্যমে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিজয় র‍্যালি হয়েছে ইরানের রাজধানী তেহরানে। সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়ে ইসরাইলের পতনের দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। বাড়তি সতর্কতা হিসবে বুধবার (২৫ জুন) বিকাল সাড়ে চারটা পর্যন্ত সব ধরনের ফ্লাইটের জন্য ইরানের আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণাও এসেছে।

১২ দিনের পাল্টাপাল্টি সংঘর্ষে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুও বিজয় অর্জনের দাবি করেছেন। বলেছেন, ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক এই অর্জন প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। এদিকে, নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাইডলাইন বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুদ্ধবিরতি কার্যকরে অগ্রণী ভূমিকা রাখায় ট্রাম্পের ভূঁয়সী প্রশংসা করেছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park