1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২০ হাজার পরীক্ষার্থী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

দেশজুড়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। শুধু তাই নয়, এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছেন ৪৩ পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ জন এইচএসসির, ২৪ জন আলিমের এবং ১৩ জন কারিগরির।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে ১১টি শিক্ষা বোর্ডের সমন্বিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন পরীক্ষার্থী। ১ হাজার ৬০০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অসদুপায় অবলম্বনের দায়ে এদিন ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে রাজশাহী বোর্ডে একজন, কুমিল্লা বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে একজন ও ময়মনসিংহ বোর্ডে একজন রয়েছেন।

মাদ্রাসা বোর্ডে আলিমের কুরআন মাজিদ পরীক্ষা ৮০ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৯৬ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাংলা-২ পরীক্ষায় ৯৭ হাজার ৮৭৪ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫০ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park