1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

সরকারি দফতরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের অভিযোগ, শেখ হাসিনা সরকার গণতন্ত্রের মতো শিক্ষাখাতকেও ধ্বংস করেছে। রোজার আগেই নির্বাচনের প্রতিশ্রুতি রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর পল্টনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারি দফতরগুলোতে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথাও জানান রুহুল কবির রিজভী।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনে আলোচনা সভায় দেশের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের মতো জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানান জয়নুল আবদিন ফারুক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park