1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শাকিবের সঙ্গে ফের ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিলেন মিষ্টি জান্নাত

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রে ফের আলোচনায় এসেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এবার শাকিবের সঙ্গে নতুন আলোচনায় চলচ্চিত্রের নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বুধবার (২ জুলাই) সকালে শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। ছবির ক্যাপশনে লেখেন, ‘সেই ১ম বার’, সঙ্গে যুরেদিয়েছেন হার্ট ইমোজি। এই সংক্ষিপ্ত বাক্যেই তৈরি হয়েছে রহস্যের জট। অনেকেই ধরে নিচ্ছেন, এটি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত।

এর আগে ঠিক একমাস আগে গত ২ জুন বিমানে শাকিব খানের সঙ্গে তোলা দুইটি সেলফি প্রকাশ করেছিলেন মিষ্টি। সেই ছবির ক্যাপশন ছিল, ‘লাভ লাভ’—যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, এই দুই তারকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।

এ নিয়ে মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে বলেন, শুধু সেলফি না, আমরা তো পুরোদিন আড্ডা দিলাম। দেখলাম অনেকেই লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে শাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছি। এসব দেখে খুব বিরক্ত হয়েছি। আমি ২৭ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার যদি ইচ্ছে হয়, আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি। উনি ২৫ বছরের ক্যারিয়ারের একজন মেগাস্টার, এতে সমস্যা কোথায়?

এর আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনও উঠে আসে গণমাধ্যমে। শোনা যায়, শাকিব নাকি এবার পরিবারের পছন্দে এক ডাক্তার পাত্রীর সঙ্গে সম্পর্কে জড়াতে চলেছেন। এমন সময়ে মিষ্টির সঙ্গে তার ছবি সেই গুঞ্জন আরও উসকে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park