1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ছোট পর্দায় ইতি টানছেন সাবিলা নূর?

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় জগতে আছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও এতদিন তাকে বড় পর্দায় দেখা যায়নি।

তবে এবার সেই অপূর্ণতা দূর হয়েছে। ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। প্রথম সিনেমাতেই শাকিব খানের মতো তারকাকে সহশিল্পী হিসেবে পাওয়াকে তিনি নিজের সৌভাগ্য বলে মনে করছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ও নানা কাজ নিয়ে কথা বলেছেন সাবিলা নূর। অভিনেত্রী বলেন, আমি ছোটপর্দায় শেষ দুই বছর সেভাবে নিয়মিত কাজ করিনি। কারণ ভালো কন্টেন্টে কাজ করার ইচ্ছা ছিল, সে কারণে বেছে বেছে কাজ করেছি।

তিনি বলেন, যেহেতু ‘তাণ্ডব’ একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। মানে, তাণ্ডবের মতো একটা সিনেমা করার পর অবশ্যই আমার এ রকম কিংবা এর থেকে আরও ভালো কিছু করতে হবে।

তবে ছোটপর্দায় আর দেখা যাবে কিনা- এমন প্রশ্নের উত্তরে সাবিলা নূর বলেন, এটি নিয়ে আপাতত এখনো ভাবছি না। কারণ আমার চিন্তা হচ্ছে, ভালো কাজ করা। ভালো মানের কাজ করা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park