1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

উপদেষ্টাকে বুকে জড়িয়ে আর্তনাদ নিহত শিশু রিয়া গোপের মায়ের

  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

দেশ ও জাতি যাতে শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে পারে সেই লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুরশিদ। তিনি বলেন, আন্দোলনে নিহত শিশু রিয়া গোপের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। সেখানে গিয়ে মানুষ ‘রিয়া গোপ’ এর ইতিহাস জানতে পারবে।

রবিবার (৬ জুলাই) সকালে নারায়গঞ্জ শহরের নয়ামাটি এলাকায় জুলাই অভ্যুত্থানে নিহত শিশু রিয়া গোপের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। এর আগে রিয়া গোপের বাসায় গিয়ে তার মাকে বুকে জড়িয়ে নেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন একমাত্র সন্তান হারানো মা বিউটি ঘোষ। পরে রিয়ার মাকে নানাভাবে সান্ত্বনা ও আশ্বাস দেন উপদেষ্টা।

উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘আমরা পুরো মাসটিকে ডেডিকেট করেছি এই জুলাই আন্দোলনের ওপর। যারা চলে গেছে, তাদের পরিবারের কাছে গিয়ে এটা বলা— “আমরা তোমাদের ভুলিনি এবং ভুলব না’। তোমরা যে আত্মত্যাগ করে গেলে, যে ক্ষতি তোমাদের হয়েছে, সেটার জন্য রাষ্ট্র সর্বোচ্চটা করবে। এ দেশের মানুষও তাদের স্মরণে রাখবে। এটা যেন আমাদের মননে থাকে, বয়ানে থাকে।’

তিনি বলেন, ‘পুরো জুলাই মাস জুড়ে গণঅভ্যুত্থানে শহীদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেয়ার মাধ্যমে শদীদদের পরিবারকে আশ্বস্ত করা হচ্ছে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। জুলাই আন্দোলনকারিদের আত্মত্যাগে তাদের পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে রাষ্ট্র সার্বিকভাবে তাদের সহযোগিতা করবে এবং জাতিও তাদের শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।’

শহীদ রিপা গোপের বাড়িতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেষে উপদেষ্টা শারমিন মুরশিদ সিদ্ধিরগঞ্জে নিহত নারী সুমাইয়া আক্তার শিমুর বাসায় গিয়ে পরিবারের সাথে কথা বলেন। তাদের পাশে থাকাসহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park