1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শাকিবের সঙ্গে বিয়ের যে ‘গোপন তথ্য’ ফাঁস করলেন অপু বিশ্বাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন। এ বিয়ের খবর দীর্ঘ প্রায় আট বছর গোপন রেখেছিলেন এ দম্পতি। তবে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস তাদের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে বিয়ের এ খবর প্রকাশ্যে আনেন।

খবরটি প্রকাশের পরই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ২০১৮ সালের ১২ মার্চ আইনি বিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে পাকাপাকি বিচ্ছেদ হলেও এখনো শাকিবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে অপুর। শুধু তাই নয় শাকিব খান অপু তাদের সন্তান আব্রাম খান জয়ের সব ধরনের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

এসব কারণে প্রায়ই সন্তানের বাবাকে নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, শাকিব খানের সঙ্গে বিয়েতে তিনি কত ভরি গহনা পরেছিলেন। এমন প্রশ্নের উত্তরে অপু মুচকি হেসে বলেন, কত ভরি, সেটা বলা কি খুব দরকার? গোপনে বিয়ে করেছিলাম তো। সুতরাং যতটা পরার কথা ছিল ততটা পরিনি। খুবই ছিমছামভাবে বিয়ে হয়েছিল আমাদের।

তিনি আরও বলেন, যেহেতু তাদের বিয়েটি গোপনে হয়েছিল, তাই গহনার চাকচিক্য নয়, ভালোবাসাটাই ছিল সেই বিয়ের মূল বিষয়।

বিয়ের পর অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। এ বিষয়ে অপু এক সাক্ষাৎকারে জানান, ‘সত্যি বলতে, বিয়ের পরও আমি নিজের ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি, ক্যারিয়ারের জন্য। শাকিব তখন আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাই আমার দায়িত্ব ছিল। সবাই ভাবত যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমিও মুসলিম হয়েছি। কিন্তু আসলে আমি হিন্দুই ছিলাম এবং আছি। বিয়ের পর ধর্ম পরিবর্তনের যে আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো হয়নি।

সাক্ষাৎকারে অপু আরও জানান, সন্তানকে নিয়ে ফেসবুক লাইভে আসার পরেই সবাই জানতে পারেন তিনি বিবাহিত এবং শাকিব খানই তার সন্তানের বাবা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park