1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লন্ডন গিয়ে ছোটবেলার স্বপ্নপূরণ করলেন অভিনেত্রী নাবিলা

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

বিনোদন জগতের আয়নাবাজিখ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা প্রায় তিন বছর পর রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন। এর আগে অভিনেত্রী ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় অভিনয় করে নেটিজেনদের মাঝে আলোচনায় আসেন।

একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন নাবিলা। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও টিভি নাটকেও কাজ করেন তিনি। পরে সিনেমা জগতে প্রবেশ করেন অভিনেত্রী। তার প্রথম সিনেমা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’-তে অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।

বর্তমানে অভিনেত্রী অবকাশযাপনে রয়েছেন যুক্তরাজ্যে। সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন তিনি। শেয়ার করা ছবিতে দেখা যায়, লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে চোখে রোদ চশমা দিয়ে ফটোশুট করেছেন। নাবিলা পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন—তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন লন্ডনের টাওয়ার ব্রিজে যাবেন, এবার সেই স্বপ্নই সত্যি হলো।

অভিনেত্রী লিখেছেন, আমি ছোটবেলা থেকেই এই শহরটিতে যেতে চেয়েছিলাম। বহুবার চেষ্টাও করেছি, কিন্তু কোনো না কোনোভাবে প্রতিবারই কিছু একটা এসে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মনে হয়, প্রতিটি জিনিসেরই নিজস্ব সময় আর গন্তব্য থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park