1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নতুন গান নিয়ে আসছেন মাহতিম সাকিব

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। ‘কাভার সং’ দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। পরবর্তী সময়ে মৌলিক গানও সংযোজিত হয়েছেন তার ক্যারিয়ারে। তবে গত কয়েক বছর ধরে মৌলিক গানেই মনোযোগী এ সংগীতশিল্পী।

সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘সুইসাইড নোট’ শিরোনামের নতুন একটি গান। এটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। এ প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘সুইসাইড নোট শব্দটি শুনলেই অনেক কথার জন্ম দেয়। একজন মানুষ কখন সুইসাইডের মতো কঠিন সিদ্ধান্ত নেয়, এটি অনেকের বোঝা সম্ভব নয়। এ গানে তেমন একটা গল্প পাবেন শ্রোতারা।’

গীতিকার বলেন, ‘একজন ব্যর্থ প্রেমিকের গল্প তুলে ধরেছি এ গানে। আমাদের সমাজে এমন অনেক প্রেমিক আছে যারা জীবন দিয়েও তার ভালোবাসার মানুষটার মন পায়নি। আবার অনেকের ভালোবাসার মানুষ ভুল বুঝে ছেড়ে চলে যায়। অন্যদিকে প্রেমিক আত্মহত্যার মধ্য দিয়ে নিজেকে একদিন শেষ করে দেয়। এমন গল্প ভাবনা থেকে গানটি লিখেছি।’

মাহতিম সাকিব নিয়মিত গান করছেন। এদিকে মাহমিত সাকিব এরইমধ্যে বেশকিছু নতুন গান নিয়েও কাজ করছেন। এগুলো নিয়মিত বিরতিতে প্রকাশ পাবে। পাশাপাশি স্টেজ শোতেও গাইছেন এ সংগীতশিল্পী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park