1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সৎ, পেশাদার অফিসাররাই পদোন্নতির দাবিদার: প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪০ বার পঠিত

দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেসামরিক প্রশাসনকে সহায়তায় অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সেনা সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন।

রবিবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করছে, সেইসাথে অভ্যন্তরীন শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মেকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত হবে। প্রধান উপদেষ্টা এক্ষেত্রে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে, যোগ্য নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের পদোন্নতির জন্য নির্দেশনা দেন। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যে তিনি ২০২৪ সালে জুলাই গণঅভ্যূত্থানে শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরআগে, সেনাসদরে পৌছালে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park