অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশে গণতন্ত্র এখনো নিরাপদ নয়, গোজামিল দিয়ে দেশ পরিচালনা করছেন তারা।
সোমবার (২১ জুলাই) সকালের রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ছিলো শেখ হাসিনার বানানো কারাগার আর গোটা দেশটাই ছিলো আয়নাঘর। ফ্যাসিবাদীদের বিচারের আগে কেন রাজনৈতিক দল করা হলো এমন প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র এই রাজনীতিবিদ।
Leave a Reply