1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বিধ্বস্ত: ৩ জেলায় এনসিপির পদযাত্রা স্থগিত

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পঠিত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। ও দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। মর্মান্তিক এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা করেছে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের অংশ নেয়ার কথা ছিল। এছাড়া আজ ফেনীতে অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সকলে শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফেনীতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা ইতোমধ্যে সভাস্থলে এসেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। এনসিপির নেতারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া আগামীকালের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, পহেলা জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park