জাতীয় নাগরিক পার্টি-এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত রয়েছে, যা তরুণরা কখনো করতে দেবে না।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারে বেরিরপাড় পয়েন্টে জুলাই পদযাত্রার সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে। মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে চলবে না।
বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম।
Leave a Reply